
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম(শহীদ) আর নেই। তিনি গতরাত ১টা ৫ মিনিটে বরিশালের শেবাচিমে ইন্তেকাল করেন ইন্না………রাজিউন। তিনি গত সোমাবার সকালের দিকে বন্দর বাজারে তার নিজ দোকানে অসুস্থ হয়ে পরলে বন্দর বাজার ব্যবসায়ীগন তাকে বানারীপাড়া হাসপাতালে নিয়ে যান। বানারীপাড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে বরিশালের শেবাচিমে রেফার করেন। শেবাচিমে তিনি হৃদরোগ জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম শহিদুল ইসলাম বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছরের এক সন্তান সহ অসংখ্য গুনগ্রহী রেখে যান।
মরহুমের নামাজের জানাজা আজ মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের বড় সন্তান।
এদিকে মোঃ শহিদুল ইসলাম(শহীদ) এর মৃত্যুতে এলাকায় ব্যবসায়ী,সাধারন মানুষ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।