বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম রিপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৬ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া পৌর বিএনপি.র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম রিপন বলেন, বিএনপির দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা শুধু একটি দলের প্রতিষ্ঠা ও সাংগঠনিক বিকাশের ইতিহাস নয়; এটি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন,প্রতিষ্ঠার পর থেকে নানা রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক সংকট ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনগণের আশা-আকাঙ্খাকে ধারণ করে দলটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতিকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শফিকুল ইসলাম রিপন বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। কৃষক, শ্রমিক, দিনমজুর, তাঁতি, কামার, কুমারসহ দেশের খেটে খাওয়া মানুষ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করাই গণমুখী রাজনীতির অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার পাশাপাশি বাস্তবসম্মতভাবে পাশে দাঁড়াতে হবে।

শুভেচ্ছা বার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শফিকুল ইসলাম রিপন বলেন, তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্খার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। তিনি দলের চেয়ারম্যান, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ যেখানে মানুষের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও তাৎপর্যপূর্ণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin