বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বর্ণাঢ্য আয়োজনে বোনকোলা দুলদুল এক্সপ্রেস নতুন বাইচ নৌকার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

এম এ আলিম রিপন, সুজানগর: পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামেনতুন তৈরিকৃত চমৎকার ও সুদীর্ঘ বোনকোলা দুলদুল এক্সপ্রেস নামে একটি নতুন বাইচ নৌকার উদ্বোধন করা হয়েছে। মানিকহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ খান রতন মাস্টারের অর্থায়নে এবং বোনকোলা গ্রামবাসীর সহযোগিতায় বনকোলা দুলদুল এক্সপ্রেস নামের নতুন এ বাইচ নৌকাটি তৈরি করা হয়। উদ্বোধনের সময় আব্দুল মালেক চঞ্চল, রইজ উদ্দিন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম শিরিন খাতুন পলাশ, কে এম এম হাসান সহ মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রায় দুই মাসের পরিশ্রমে কারিগররা সম্পূর্ণ শাল কাঠের তৈরি আশি হাত দীর্ঘ এ নৌকাটি তৈরি করেন। নৌকাটি নির্মাণ খরচ হয় প্রায় এগারো লক্ষ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।এদিকে নৌকাটি উদ্বোধনের দিনে বাহারি রঙের ফুল, রঙিন কাগজ ও মালা দিয়ে সাজানো হয়। করা হয় দোয়ার আয়োজন। নৌকার গায়ে এবং বৈঠাগুলোতে চকচকে রঙের কাজ করা হয়। নৌকার প্রথম যাত্রার এ দিন গায়ে একই রঙের গেঞ্জি জড়িয়ে এবং মাথায় রঙিন গামছা বেঁধে মাঝিরা সুসজ্জিত হয়ে অংশ নেন। উদ্বোধনের পর যখন নৌকা প্রথম পানিতে ভাসানো হয়, তখন প্রধান ঢুলির ঢোলের কাঠি আর করতালির ছন্দে মাঝিরা সমস্বরে ঐতিহ্যবাহী ‘সারি গান গেয়ে সবাইকে আনন্দ দেন। নতুন বোনকোলা দুলদুল এক্সপ্রেস বাইচ নৌকার উদ্বোধনী দিনে গাজনার বিল পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নৌকাটি প্রথমবার পানিতে নামানো উপলক্ষে দর্শক সহ উপস্থিত সবার জন্য ব্যবস্থা করা হয় খাবারের। মানিকহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ খান রতন মাস্টার জানান, পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এবং মানিকহাট ইউনিয়নবাসীকে নির্মল আনন্দ উপভোগ করাতে গ্রাম বাংলার ঐতিহ্য বোনকোলা দুলদুল এক্সপ্রেস নৌকাটি তৈরি করা হয়েছে। তিনি জানান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর লোকসংস্কৃতির অন্যতম একটি অনুষঙ্গ হলো নৌকা বাইচ। আর এ ধরণের নতুন একটি বাইচ নৌকার উদ্বোধন গ্রামীণ জনপদে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি করেছে। একটি নতুন নৌকা তৈরি করা মানিকহাট ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের বিষয় উল্লেখ কওে আব্দুর রউফ খান রতন মাস্টার বলেন অতীত এবং বর্তমান ন্যায় আগামীতেও যেন তিনি মানিকহাট ইউনিয়ন বাসীর সার্বিক কল্যাণে কাজ করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin