বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

ফেসবুকে অ-পপ্রচারের অভিযোগ খোরশেদ আলমের, আইনি পদক্ষেপের হুঁশি-য়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সমাজসেবক খোরশেদ আলম। এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

খোরশেদ আলম বলেন, সম্প্রতি তাঁর নাম উল্লেখ করে ফেসবুকে যেসব পোস্ট ও প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, গত রোববার কলাউড়া মার্কেটে নাইম নামের এক ব্যক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দোকান খুলে ব্যবসা করছিলেন। সরকারি জায়গায় দোকান স্থাপনের প্রতিবাদ জানিয়ে তাঁকে নিষেধ করার পর একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন খোরশেদ আলম।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এসব পোস্ট ও অপপ্রচার সংশ্লিষ্টরা নিজ উদ্যোগে অপসারণ না করলে তাদের চিহ্নিত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

খোরশেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin