বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

জমির শ্রেণী পরিবর্তন করায় দুই জনের কা-রাদন্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুমতি ব্যতিত কৃষি জমির শ্রেণী পরিবর্তন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই জনের ভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
এসময় অনমুতি ব্যতিত কৃষি জমির পরিবর্তনের অপরাধে একজনকে ২ মাস একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন-রাতোয়াল গ্রামের শাহাজাহান আলীর পুত্র শাহাবুদ্দিন আহম্মেদ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এবং টাংগাইলের আজাহার আলীর পুত্র আব্দুর রহিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা হয়। এছাড়াও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার মোবাইল কোর্টে সম্ভব নয় বিধায় মুচলেকা নিয়ে খালাস দেয়া হয়েছে।
অন্যদিকে পরিবহনের সুযোগ না থাকায় এ সময় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ৩টি এস্কেভেটর (ভেকু) মেশিন পুরোপুরি অকেজো করা হয়। এবং ঘটনাস্থল হতে ৬টি ব্যাটারি জব্দ ও অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুতকৃত ২৫০ লিটারের অধিক ডিজেল ধ্বংস করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ বলেন, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin