বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার- ডিসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে স্বচ্ছ-জনবান্ধব ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পরিদর্শন করছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সেই ধারাবাহিকতায় বুধবার (১২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সদর উপজেলা প্রশাসনে পৌছলে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ টি ইউনিয়নের মাঝে গাছের চারা বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বকনা গরু উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন।

একই দিনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভূমি অফিসের বর্ধিত অংশের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। ভূমি অফিস পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, নথিপত্র সংরক্ষণ এবং অফিসের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ পর্যালোচনা করেন। তারা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে জনসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার নির্দেশনা প্রদান করেন।

উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, রেকর্ড সংরক্ষণসহ ভূমি সেবা কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও মতামত গ্রহণ করে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক সাইফুর রহমান সকল দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে জনগণমুখী ও কার্যকর সেবা প্রদানে আরও সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের এমন পরিদর্শন কার্যক্রমকে প্রশংসায় ভাসিয়েছেন জেলার সচেতন মহল। তাদের প্রত্যাশা আগামীদিনে জেলার সকল উপজেলায় বিভাগীয় কমিশনার ও ডিসির এই পরিদর্শন প্রক্রিয়া অব্যাহত থাকলে সরকারি কর্মকর্তাদের গণমুখী সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin