বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জ/ব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

আজিজুল ইসলাম, বেনাপোলঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে। বুধবার (০৫ আগস্ট) ভোর চারটার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

​২১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষায় আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা।

​খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin