শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

যশোরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচা/রকারী আ/টক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

​আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৫৮৩.১৯ গ্রাম ওজনের ৪টি সম্পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বারসহ রিপন মৃধা (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাকে আটক করে।

​আটককৃত রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া থানার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে রিপন মৃধাকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪টি সম্পূর্ণ ও ১টি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৭ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার৬১৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, “বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান সফল হয়েছে এবং সীমান্তে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin