
হেলাল শেখঃ প্রাথমিক বাছাই (দ্বিতীয় দিনের কার্যক্রম) রবিবার (১৯ এপ্রিল ২০২৬ইং) তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্সের-১ নম্বর গেইটে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের উপস্থিতির পর তাদের পুলিশ লাইন্স মাঠে নিয়ে গিয়ে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি, ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি পুরুষ ও মহিলা প্রার্থীদের ২০০ মিটার দৌড়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দিনের কার্যক্রমের সূচনা করেন।
নিয়োগ বোর্ডে আরও উপস্থিত ছিলেন জনাব এ.এইচ.এম ইয়াদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইকুইপমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মুশফিক খান, অতিরিক্ত পুলিশ সুপার (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন), নারায়ণগঞ্জ, জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নরসিংদীএছাড়াও মেডিকেল অফিসারসহ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন।