শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
পঞ্চগড়ে নেসকোর লাইনম্যান সহকারীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পুঠিয়ায় চাঁ-দা না পেয়ে ব্যসায়ীকে ছু-রিকাঘাত করে হ-ত্যা ময়মনসিংহে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সং/বর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে ৫শ পিচ ই/য়াবা ট্যাবলেটসহ ৩ নারী মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার করেছে এসআই সাফায়াত ‎গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হ/ত্যার হুম/কির প্রতি-বাদে মানববন্ধন শোক সংবাদ কৃষকদের সরাসরি সহা-য়তায় ‘কৃষক কার্ড’—কুমিল্লায় ১,৪৫৮ জনের মাঝে বিতরণ নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্র-তিষ্ঠার দাবি অন্ধকারে ডুবে চট্টগ্রাম: লোডশেডিং ২৫০ মেগাওয়াট ছাড়াল, ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধে চ/রম বিপর্যয়

ময়মনসিংহে ৫শ পিচ ই/য়াবা ট্যাবলেটসহ ৩ নারী মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার করেছে এসআই সাফায়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

আরিফ রববানী,
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা থেকে ৫০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক পেশাদার ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীদের নাম-মুক্তা, তামান্না ও রুনা।তারা দীর্ঘ দিন কেওয়াটখালী এলাকায় মাদকের কারবারে জড়িত ছিলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাফায়েত হোসেন এর নেতৃত্বে কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ৫০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এই সফল অভিযানে সার্বিক দিকনির্দেশনা দেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের নির্দেশে, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নির্মূলে কোতোয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম আরো জানান- মাদকসহ!যে কোন ধরনের অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin