শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজানগরে এয়ার ফ্লো মেশিন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্য/ক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

এম এ আলিম রিপন, সুজানগর উপজেলা প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরে খরিপ -১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল, মুগ ও আউশ ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেন,
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এই সরকার কৃষিকে বেশি প্রধান্য দিচ্ছে। বাংলাদেশ একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে মূলত কৃষকদের নিষ্ঠা এবং সরকারের সঠিক পরিকল্পনার কারণে।

এছাড়া তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষককার্ডসহ সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সুজানগর উপজেলাকে কৃষি খাতে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করব সুজানগর উপজেলা কৃষি কাজে অন্য উপজেলাগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, কৃষকরা এই প্রণোদনাকে কাজে লাগিয়ে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং আমার বিশ্বাস আপনারা সবাই মিলে একটি সফল ও উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলবেন।
এছাড়া সঠিক সময়ে এই বীজ ও সার বিতরণের ফলে কৃষকরা উৎসাহিত হবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার বাবুল হোসেন,বিএনপি নেতা হারুন মন্ডল, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডলসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin