
মহিউদ্দীন চৌধুরী।
: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া বলেছেন, হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করতে চাইলে পটিয়ার শান্তিকামী মানুষ বসে থাকবে না। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এনামুল হককে ইঙ্গিত করে এসবের দাঁত ভাঙা জবাব দেয়ার হুশিয়ারি করেন। আপনি (এনাম) নির্বাচিত এমপি। আপনি সংযম হন, সকলের সঙ্গে অভিভাবক সুলভ আচরণ করেন। তিনি শনিবার ৭ ফেব্রুয়ারি পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুল শরফ জব্বারিয়া একাডেমির মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের সহয়োগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিএনপি নেতা আব্দুল মোনাফ ও জিল্লুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, ছনহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রশিদ দৌলতি, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু সেলিম মাষ্টার, হাজী দিল মোহাম্মদ, এডভোকেট জসিম উদ্দিন, আবুল হাসেম মেম্বার, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, জাফর ভান্ডারী, কাসেম চেয়ারম্যান, আলী আজগর আকবরী, সোহেল, লোকমান, কবিয়াল ইউসুফ, মফিজ উদ্দিন, রহিম চৌধুরী, শাহ আলম, বেলাল, আনোয়ার হোসেন রুবেল, রফিক খান, নাজিম উদ্দিন সহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।