সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের প-রিদর্শন করলেন ইউএনও-পিআইও

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৪ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জান্নাতুল ফেরদৌস হ্যাপীর যোগদানের পর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি এলাকার চলমান উন্নয়নমূলক কাজ গুলোর গুণগত মান যাচাই বাছাইয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করছেন।

সরকারী বরাদ্ধকৃত উন্নয়নমূলক কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত গ্রহন করেছেন। প্রতিদিন নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করণে পরিদর্শন যাচ্ছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী। সেখানে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে কাজের সচ্ছতা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন আবার কোথায় কোন অনিয়ম পেলে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছেন তিনি।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং সাধারন শ্রমিকদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তাদেরকে সঠিক সময়ে সরকারের বরাদ্ধকৃত টাকা দেয়া হয় কিনা তাও জানতে চান। এসময় তার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও স্থানীয় গণ্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রমিকরা ইউএনও’র কথার জবাবে সঠিকভাবে কাজের মুজুরি দেয়া হচ্ছে বলে জানান। একই সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা নিজেও নিয়মিত তাদের খোজ খবর নিচ্ছেন বলে জানিয়ে জানান- ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পিআইও সাহেবও বড় মনের মানুষ, ওনাদের অধিনে কাজ করতে পেরে তারা অনেক খুশি। শ্রমিকদের এমন কথা শুনে প্রশাসক ও পিআইও’র প্রতিও সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।
তিনি পরিষদের বিভিন্ন কাজের আলাদা আলাদা রেজিস্ট্রার খাতা দেখেও সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে খোলামেলা আলোচনা করে জনগনের সেবা দানে নানা ভাবে পরামর্শ দেন।

ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন মূলক কাজের বিষয় নিয়ে পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। জনগনের খোলামেলা কথা বলার চেষ্টা করবো।

প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও জনপ্রতিনিধিরা যেন সরকারী বরাদ্ধ উন্নয়নমূলক কাজ গুলো সঠিক ভাবে করে তা খতিয়ে দেখা হবে। আমি চাই প্রশাসক/ চেয়ারম্যান মেম্বারগনরা সাধারন জনগনের সাথে মিলে মিশে কাজ করবেন এবং তাদের কাছ থেকে সেই প্রত্যাশা করছি।

পরিদর্শনের সময় তিনি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

ইউএনও বলেন, “এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১১নং ঘাগড়া ইউনিয়ন আরও আধুনিক ও মানসম্মত জনসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের জন্য উন্নত নাগরিক সেবার
পরিবেশ নিশ্চিত করা, আমি আশা করছি, আগামীতে আরও দ্রুততার সঙ্গে এসব প্রকল্পের সকল কাজ সম্পন্ন হবে।”

পরিদর্শনকালে ইউএনও প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান, শ্রমিক উপস্থিতি এবং নির্ধারিত সময়সীমা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin