রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

আশুলিয়ার জামগড়া ও মানিকগঞ্জ পাড়াসহ বিভিন্ন অলিগলিতে ব্যাপক চাঁ-দাবাজির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৫৯ Time View

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও আশুলিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নতুন নতুন কৌশলে চাঁদাবাজি ও ফিটিংবাজির মাধ্যমে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের কাছ থেকে টাকা আদায় করছে একটি চক্র।

সরেজমিনে গত এক সপ্তাহে দেখা যায়, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে জিরানী পর্যন্ত এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া মহাসড়ক থেকে মানিকগঞ্জ পাড়া শাখা রাস্তাসহ আশপাশের অলিগলিতে অটোরিকশা ও স্থানীয় পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে এসে বিএনপির সহযোগী সংগঠনে যুক্ত হওয়া কিছু নব্য নেতাকর্মী এসব চাঁদাবাজি ও ফিটিংবাজির সঙ্গে জড়িত।
এছাড়াও এসব চক্রের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে। এতে করে স্থানীয় ব্যবসায়ী, গাড়ি চালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin