রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

দূর্গম এলাকায় রামদু পাড়া ব্র্যাকের উদ্যোগে কীটনা-শকযুক্ত মশারি বিতরণ ও যক্ষা প্রতি-রোধে সচেতনতামূলক কার্যক্রম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৭ Time View

সংবাদ প্রতিবেদন:মথি ত্রিপুরা।
বান্দরবান পার্বত্য জেলার, রুমা উপজেলা ০৪ নং গালেংগ্যা ইউনিয়নের  দূর্গম এলাকায়  বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকযুক্ত দীর্ঘস্হায়ী মশারি বিতরণ ও যক্ষা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠান BRAC।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্হানীয় রামদু পাড়া কারবারি ধমশিংহা ত্রিপুরা,; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চে পালক: বীরবাহাদুর ত্রিপুরা ; ব্র্যাক ইউনিয়ন সুপার ভাইজার(US) নুমংউ মারমা; ব্র্যাক (MMW)  জন ত্রিপুরা ;ব্র্যাক স্বাস্থ্য কর্মী (SK) ছায়াতি ত্রিপুরা ;  শিক্ষক,মুরব্বি ও স্হানীয় রামদু পাড়া উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন দুর্গম গ্রামে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্হায়ী মশারি বিতরণ করা হয়। একই সাথে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে আলোচনা সভা ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা বলেন, মশারি ব্যবহার করলে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মানুষ সুরক্ষা পেতে পারে। অসুস্হ হলে দ্রুত ব্র্যাক স্বাস্থ্য কর্মী নিকটস্থ জায়গায় রক্তের পরীক্ষা ও সুচিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি যক্ষা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনগণকে সচেতন করা হলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসতে পারে বলে আশ্বাস আহবান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ কম থাকায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য খুবই উপকারী। মশারি পাওয়ায় তারা মশাবাহিত রোগ থেকে কিছুটা হলেও নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেন।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দূর্গম এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মশারি বিতরণ, যক্ষা প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin