বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃ/ত্যু বার্ষিকী পালিত সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট সলঙ্গায় অটোভ্যান চালকের ম/রদেহ উ/দ্ধার সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা আশুলিয়ায় ১ কোটি ৫ লাখ টাকার হে-রোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে র‍্যাব আশুলিয়ায় কোটি টাকার প্র-তারণা: র‍্যাবের হাতে প্র-তারক গ্রে-ফতার ডিবি পুলিশের বিশেষ অ/ভিযানে ইয়া/বা ট্যাবলেটসহ দুইজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করে আশুলিয়ায় ডা-কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা-কাত দলের ৬ সদস্য গ্রে/ফতার

তানোর থানায় নতুন ওসির যো-গদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মাসুদ পারভেজ। গত বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, গত ৪ মার্চ রাজশাহী জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এস এম মাসুদ পারভেজকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখায় দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে পৃথক এক অফিস আদেশে তানোর থানার পূর্ববর্তী অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামানকে বগুড়া জেলায় বদলি করা হয়েছে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে দ্রুত ও সঠিক পুলিশি সেবা পায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin