শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :-
বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন শার্শায় পুলিশের অভিযানে প্র-তারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলা-মত উদ্ধার

পাইকগাছা পৌরসভা জামায়াতের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অ-ভিযান পরিচালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০৮ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা পৌরসভা জামায়াতের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে ৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এলাকা সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান সমুহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে শুরু করে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঝাড়ু সহ পরিচ্ছন্ন কাজের বিভিন্ন উপকরণ হাতে নিয়ে কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন পৌরসভা বায়তুল মাল সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সিরাজুল ইসলাম পলাশ, সেক্রেটারি কাজী নাজমুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহমেদ, কবির হোসেন, তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনি, মাহবুবুর রহমান মন্টু কাগজী, আবু তোহা, সাকিব হোসেন ও আব্দুল কাদের। কর্মসূচিতে বক্তারা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin