রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

জামালপুর জেলার পুলিশ সুপার পদে নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২২ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান মোছাঃ ফারহানা ইয়াস‌মিন। যি‌নি জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনারে নি‌য়োগ পে‌য়ে‌ছেন।

৪মার্চ ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিন-কে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুরের বিদায়ী এসপি চৌধুরী মোঃ জাবের সাদেক-এর স্থলাভিষিক্ত হলেন।
জামালপুর জেলার নতুন পুলিশ সুপার পরিচিতি:
নাম: মোছা. ফারহানা ইয়াসমিন
পূর্বতন পদবী: উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
নতুন পদবী: পুলিশ সুপার (SP), জামালপুর জেলা
বদলি আদেশ: ৪ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বদলি।

উপজেলার আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরকারের মেয়ে ফারহানা ইয়াসমিন। শৈশবে বেড়ে উঠেছেন নিভৃত পল্লী মাড়িয়া গ্রামে । পড়াশুনা করেছেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে। পড়াশুনা শেষে ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের নভেম্বরে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ২০১০ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) পদায়ন হয় তার। সেখানে ছয় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন পুলিশের এই কর্মকর্তা। তারপর ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানে যান। জাপানে ২০১৬-১৮ পর্যন্ত পাবলিক পলিসিতে ডিগ্রী অর্জন শেষে দেশে ফিরে ৪ এপিবিএন বগুড়ায় যোগদান করেন। পরে ২০২০ সালের ৭ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছি‌লেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin