রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের (৩য় তলা) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬ইং) সন্ধ্যায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব আলহাজ্ব কলিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কহিরুল ইসলাম (খাইরুল)।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ দাউদুল ইসলাম নয়ন, নির্বাহী সদস্য পলাশ হাওলাদার, সদস্য মোকাম্মেল মোল্লা সাগর, দেশের বার্তা ২৪-এর সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, সাংবাদিক ইমরান খান, ছোট ইমরানসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ নিহত ছাত্র-জনতা, নিহত সাংবাদিক এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য ইফতার ও খাবারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin