শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন শার্শায় পুলিশের অভিযানে প্র-তারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলা-মত উদ্ধার হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহ-ত

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও ইফতার মাহফিল কুমিল্লা জেলা সদরে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫৮ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজান মাসে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ রা ফ্রেব্রুয়ারী ২০২৬ ইং সোমবার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার কান্দিড়পাড় গোল্ডেন স্পুনের পার্টি সেন্টারে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান,

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস, ওষুধ গ্রহণ, ইনসুলিন ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথি এবং সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তাইফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিসিএন ইউনিভার্সিটির চেয়ারম্যান তারেকুল ইসলাম, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা সৌরভ রেজা,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন,বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মহিউদ্দিন মোল্লা,আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিতি এম হাসান, সহ
এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin