শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন শার্শায় পুলিশের অভিযানে প্র-তারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলা-মত উদ্ধার হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহ-ত

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিত-করণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৪৪ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আইডিপির বরেন্দ্র প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভায় আইডিপি’র ঝড়ে পড়া শিক্ষার্থী, ওয়াশ, স্বাস্থ্য, আয়বর্ধনমুলক আল্ট্রাপুওর গ্রাজুয়েশন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জোনাস সরেন।
অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তদন্ত নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাদ মাহমুদা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আইডিপি প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. সাইয়াদুজ্জামান সোহেল, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা সোনারাম মার্ডি, কর্মসূচি সংগঠক সুফিয়া খাতুন ও লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে পৃথকভাবে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভায় জেলা কো-অর্ডিনেটর এ.কে আজাদের সঞ্চালনায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।

আবুল বয়ান
ধামইরহাট,নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin