শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ল-ড়বেন এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৮ Time View

আরিফুর রহমান মাদারীপুর ।।
আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু। শনিবার বিকেলে শহরের রেইন ফরেস্ট হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সভায় মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে এ্যাডভোকেট মিঠু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী পরিবেশ এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ বিরাজ করছে এবং গণতন্ত্র সুসংহত হয়েছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ্যাডভোকেট মিঠু আরও বলেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মাদারীপুর পৌরবাসীর উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “দেশ ও জাতির স্বার্থে এবং মাদারীপুর পৌরবাসীর উন্নয়নে আমি কাজ করতে চাই। আপনাদের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি।”
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করেন তিনি।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু।

আরিফুর রহমান
মাদারীপুর।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin