বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, গভীর রাতে অভি/যান, ৪ এস্কেভেটর অকেজো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে টানা বৃষ্টি ও দুর্গম এলাকার মধ্যেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযানকালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যথাযথ অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, ফসলি জমির টপসয়েল কাটা এবং কৃষিজমি বিনষ্টের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

মাজেদুর রহমান (মাজদার) 

পুঠিয়া, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin