শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লে/ড কান্ডে তদন্ত কমিটি গঠণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম স্কুল পরিদর্শনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ ২২ জুলাই সকাল সাড়ে দশটার দিকে টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি বেøড দেখতে পায়। ওই ছাত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেনী শিক্ষক শারমিন জাহানকে জানায়। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। শিক্ষার্থী আলমতাজের সাথে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তাৎক্ষনিক প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে। রুটির মধ্যে ব্লেডের বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। কোম্পানি ফুল অটোমেটিক ভাবে রুটি মেনুফ্যাকচারিং করে। সেখানে যদি কোন মেটাল যায় তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এতো বড় একটা আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরেও যদি রুটির মধ্যে কোন মেটাল পাওয়া যায় সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে স্কুল পরিদর্শনের পাশাপাশি বেøড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি জানার পরেও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করায় প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin