বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
‎ পাইকগাছায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় সিভিএ কার্যকরী দল এ সভার আয়োজন করে।
‎থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার। ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার বিলাল হুসাইন, এমসি শওকত হোসেন, থানার এএসআই শাহনাজ আক্তার, গৌতম মন্ডল, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট অরুণ জ্যোতি মন্ডল, সমরেশ চন্দ্র মন্ডল, বিজয় কৃষ্ণ মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ফাতেমা খাতুন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিনি পাড়ৈ ও মার্সিয়া জুয়ানা। সভায় পুলিশ কর্মকর্তা, সিভিএ কার্যকরী দলের সদস্য, শিশু, যুব, ভিডিএস, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিশু শ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা।


‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin