শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

মধুপুর পৌরবাসীর দুর্ভো/গ কমাতে নিরলস ভাবে  কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 টাঙ্গাইলের মধুপুর পৌরবাসীর দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী খন্দকার মোতালিব। সাধারণ মানুষের পাশে থেকে সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার উন্নয়নে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন।

সম্প্রতি তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতা, ড্রেনেজব্যবস্থা, চলাচল অযোগ্য রাস্তা মেরামত সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছেন। 

খন্দকার মোতালিব বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে মধুপুর পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও চাহিদার কথা শুনছেন তিনি। তাঁর এ জনসম্পৃক্ত কার্যক্রমে অনেক পৌরবাসী ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করছেন।

মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের আস্থা অর্জন করেই তিনি মধুপুর পৌরসভার উন্নয়নে কাজ করতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin