বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহে নিষিদ্ধ পিরানহা ও জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রির অ/পরাধে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে বিশেষ অভিযান চালিয়ে জেলি দেওয়া চিংড়ি এবং নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় অভিযুক্ত মাছ ব্যবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানাসহ জেলি দেওয়া ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আকুয়া বাইপাস এলাকায় মাছের আড়তে
এই অভিযানে মাছ বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম । এসময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম জানান, পিরানহা এবং জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আকুয়া বাইপাস মাছের আড়তে জেলি দেওয়া চিংড়ি এবং পিরানহা মাছ বিক্রির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলি দেওয়া চিংড়ি এবং পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এই অপরাধে ব্যবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানাসহ জেলি দেওয়া ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin