বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জে কোডেকের উদ্যোগে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাবুগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ, আইইএইচ (Inclusive Eye Health) প্রকল্পের ইনক্লুশন অফিসার ও উপজেলা কোঅর্ডিনেটর, পাশাপাশি স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি, সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও কার্যকর, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী সকল অংশীজন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin