শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সরকার পরিবর্তনের পর নাম বদ/লের অভিযোগ: ‘সায়মা ওয়াজেদ’ থেকে ‘রাজমহল’—পরিবর্তন নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের রাজমহল এলাকায় অবস্থিত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তনকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করার পরই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির আগের সাইনবোর্ডে “সায়মা ওয়াজেদ পুতুল অটিজম ও প্রতিবন্ধী স্কুল” লেখা থাকলেও বর্তমানে সেখানে “রাজমহল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” নাম ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নাম পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নাম পরিবর্তন করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজার রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে নাম পরিবর্তনসংক্রান্ত আবেদনের কপি চাইলে তিনি জানান, সেটি তার কাছে নেই; বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে রয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়নি, আগের নামই বহাল রয়েছে। তবে সরেজমিনে বিদ্যালয়ে নতুন সাইনবোর্ডে “রাজমহল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” নামটি দেখা যায়, যা তার বক্তব্যের সঙ্গে অসঙ্গতি তৈরি করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বলেন, নিয়ম অনুযায়ী আবেদন করেই বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) অনিল চন্দ্র বর্মন বলেন, “বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।”

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিতে পারেন।”

এদিকে, স্থানীয়রা বিদ্যালয়ের নাম পরিবর্তনের বৈধতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং শিক্ষা কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin