
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অসচ্ছল মানুষের মাঝে ‘জিয়ার চাল’ ও ‘জিয়ার টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন জানায়, কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৫০ জন উপকারভোগীকে জনপ্রতি ১০ কেজি করে চাল এবং ৪৫০ জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।