রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ডিমলায় নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২৪ Time View

 মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দেশপ্রেম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুল তাঁর কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ লেখনী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ও তাঁর বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি অর্জন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর,

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে

ইসলামী উপজেলা নায়েবে আমির কাজী মাহাবুবুর রহমান,জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান  বকুল, বিএনপির জেলা সদস্য গোলাম রাব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin