বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

ভাতিজিকে ধর্ষ/ণের অভিযোগে চাচার মৃ/ত্যুদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী ভাতিজিকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালেল উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। আদেশের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।

আদালতের নথি সূত্রে জানা গেছে, মামলার আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা। কাজের সূত্রে মামলার বাদী বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামি ধর্ষণ করতো। এতে ওই মাদ্রাসা শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে।

সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি মাদ্রাসা পড়ুয় চার মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়ির পিছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানানোর পর মাদ্রাসা শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় উজিরপুর মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin