বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৩ Time View

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মাদক ও অপরাধ মোলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে লেখা পড়ায় আগ্রহী করতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করাসহ প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার বক্তব্যে বলেন,প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য প্রাথমিক স্তর থেকেই শিশুদের প্রযুক্তি-বান্ধব, দক্ষ এবং নৈতিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তোলা। শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করা অপরিহার্য। তিনি শিক্ষকদের মানোন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মতবিনিময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম তার বক্তব্যে প্রধান অতিথি মহোদয়কে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসানের কারিগরি সহায়তায় আয়োজিত
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন,সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।

মতবিনিময় সভা শেষে উপজেলার ১ শত ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে ক্রীড়া সামগ্রী ও প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin