শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯৬ Time View

সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংক-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬তম দিনে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম।

প্রতিষ্ঠানটির পরিচালক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

বানারীপাড়া ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মারুফ হোসেন, সদস্য সচিব নাহিদ হাসান, ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক রাইসুল ইসলাম সানিসহ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শতাধিক স্বেচ্ছাসেবী রক্তসৈনিক।

এ সময় বক্তারা বানারীপাড়া ব্লাড ব্যাংকের ১০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানবসেবামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সবশেষে মাওলানা মোঃ তসলিম খান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মোঃ সাব্বির হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin