বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নেছারাবাদে ডা. সবুজ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানাল ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪০৭ Time View

নেছারাবাদ প্রতিনিধি,পিরোজপুর।।

নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান ডা. সবুজ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব। রবিবার বিকেলে সারেংকাঠি ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এদিকে দঃ কোরিয়া থেকে প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন শামীম তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডা. সবুজ বিশ্বাস নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের মুনিনাগ গ্রামের গর্বিত সন্তান। তিনি চিকিৎসা পেশায় ইতোমধ্যে তিনটি উচ্চতর ডিগ্রি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তিনি এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছেন।

তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি) ডিপ্লোমা ইন কার্ডিওলজি বিসিএস(স্বাস্থ্য) ডিগ্রিধারী। বর্তমানে তিনি মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)-এ কর্মরত রয়েছেন এবং ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া প্রতি শুক্রবার জাহানার হসপিটাল সুটিকাঠিতে রোগী দেখেন।

অনুষ্ঠানে ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মো. মহসিন, সভাপতি মো: আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আলী আকবর, প্রচার সম্পাদক মোঃ রেজওয়ান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin