শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৭১ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ সম্পন্ন করতে নিয়মিত উন্নয়ন কাজের স্বচ্ছতা ও গুণগত মান যাচাই বাছাইয়ে পরিদর্শন করছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে বৃহস্পতিবার ৫জানুয়ারী উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এবং সিরতা ইউনিয়নে চলমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এসময় তারা চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কাজের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী সংশ্লিষ্ট এলাকায় চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে কাজের গতি আরও বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় তার সাথে ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,সিরতা ইউনিয়নের প্রশাসক মেহেদী হাসান এবং স্থানীয় ইউপি সদস্য রুবেল নিয়াসহ স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন পরিদর্শন কালে উপস্থিত কর্মকর্তারা উন্নয়নমূলক প্রকল্পগুলোর বিভিন্ন দিক সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন এবং এসব প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং জনগণ যেনো তার সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে মাঠ পর্যায়ে তদারকি করছে। তিনি সকলকে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin