শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

দেশের থানাগুলোর পুরাতন ও ভাঙাচোরা যানবাহনের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৫ Time View

হেলাল শেখঃ রাজধানী ঢাকা, সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরাতন ও অচলপ্রায় গাড়ির কারণে জরুরি সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে রাতের অভিযান, আসামি ধরতে অভিযান পরিচালনা, দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো এবং জরুরি কলের সাড়া দিতে গিয়ে পুলিশকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক থানায় একটি বা দুটি মাত্র গাড়ি রয়েছে, যেগুলোর বেশিরভাগই বহু বছর ধরে ব্যবহৃত এবং নিয়মিত বিকল হয়ে পড়ে। ফলে একটি ঘটনায় গাড়ি বাইরে থাকলে অন্য ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে সচেতন নাগরিকরা মনে করেন, আধুনিক ও পর্যাপ্ত যানবাহন না থাকলে পুলিশের কার্যক্রম শতভাগ কার্যকর করা সম্ভব নয়। তারা জাতীয় সংসদে দ্রুত নতুন যানবাহন ক্রয়ের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন, “থানাগুলোর যানবাহন সংকট নিরসনে বিশেষ বরাদ্দ প্রয়োজন। নতুন গাড়ি সংযোজন করা হলে জনগণ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে, যা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্ট মহলের দাবি, পর্যাপ্ত যানবাহন সরবরাহের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাজেটও নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সংকট সৃষ্টি না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin