সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার বাবুগঞ্জে ভু-য়া চিকিৎসকের প্র-তারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার

ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য তানহা শান্তা ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুবুল আলম এর নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতাদের একটি পরিদর্শন টিম নগরীর বিভিন্ন পূঁজা মণ্ডপ ঘুরে-ঘুরে দেখেন তারা। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব জসিম উদ্দিনসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা ও সম্প্রীতির প্রতীক। এখানে এসে আমি দেখেছি সকলের মধ্যে যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আছে, তা সত্যিই বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এ উৎসব প্রমাণ করে আমরা বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ভোট বা ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বাংলাদেশ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার- এই নীতিতেই আমি বিশ্বাস করি। তিনি শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুঁজা মণ্ডপ গুলোর নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin