সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

​

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের ৪টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

​রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি গোগা ইউনিয়নের আমলাই ঠাকুর পাড়া, গোগা দাসপাড়া, কলেজ মোড় এবং ঘোষপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে বিএনপি নেতা সরোয়ার হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে আমরা সব ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে এসেছি। পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে থাকবে।”

​মণ্ডপ পরিদর্শনকালে গোগা ইউনিয়ন বিএনপির সুলতান আহমেদ, তুহিন হোসেন, বাবু মেম্বর ও মোতাহার সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin