রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

যশোর সীমান্তে বিজিবির : ৫ লাখ টাকার চোরা-চালানি মালামাল জ-ব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। রোববার (১৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ৫২টি ভারতীয় শাড়ি, ৪টি কম্বল, ১ কেজি জিরা, ৪ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট এবং ১,১৮০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪৫০ টাকা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি চক্র রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
​তিনি আরও বলেন, এই ধারাবাহিক তৎপরতার কারণেই সীমান্তে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের স্বার্থ রক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর ও অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin