শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কুমিল্লা দঃ প্রতিনিধি,তরিকুল ইসলাম তরুন,

কাঙ্ক্ষিত পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। এ ঘটনার একটি ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জানা গেছে, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে মহসিন ভূঁইয়াকে বলতে শোনা যায়, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। কিন্তু ১৪ অক্টোবর ঘোষিত কমিটিতে যারা কখনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তাঁদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হয়েছেন, তাঁদের পদবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ছাত্রদল নেতা মহসিন ভূঁইয়া বলেন, “আমাদের দাবি, দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দিতে হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। আন্দোলন-সংগ্রামীদের হারিয়ে যেতে দেবেন না।”

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তাঁরা যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin