শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনের কারণে পঞ্চগড়ে বহু মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। নদীভাঙন রোধে সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, নদীতীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে মানুষের জমি, ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়ায় চাওয়াই নদীর বাম তীরে ৩৬০ মিটার এবং অমরখানা (দ্বারিকামারি) এলাকায় নদীর ডান তীর বরাবর ৪২০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন এ প্রকল্পে মোট ৭৮০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। নদীর দুই তীরে ব্লক স্থাপনের মাধ্যমে ভাঙন রোধ ও স্থায়ী সুরক্ষা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার গঠনের পর পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের আন্তসীমান্ত নদীগুলোর ভাঙন রোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চাওয়াই নদীর দুই তীরে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এ প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি থেকে এলাকার মানুষের জমি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার যে দলেরই হোক না কেন, কাজে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকি করতে তিনি স্থানীয় বাসিন্দাদেরও আহ্বান জানান।

তিনি আরও বলেন, নদীভাঙন মানুষের জন্য দীর্ঘদিনের দুর্ভোগের কারণ। নদীভাঙনে বসতভিটা ও সম্পদ হারিয়ে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে নদীতীর সংরক্ষণের কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin