শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচণ্ডী ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য হিসেবে মোঃ মাহফিজুল ইসলাম মাসুম মনোনীত হওয়ায় তাঁকে ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার উত্তর হরিরামপুর সুইস গেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ১ নং বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ শামসুজ্জোহাকে আহ্বায়ক, মোঃ মিজানুর রহমান মিজানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ শরিফুল ইসলাম ডলারাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম ডলারার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌর কমিটির আহ্বায়ক কাজী মহিদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম, উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মশিউর রহমান ও মোঃ আব্দুল খালেক প্রামাণিক। এ ছাড়া ২ নং মন্মতপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়াচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ তহুবার হোসেন, মিজানুর রহমান, আলমগীর হোসেন, আঃ রাজ্জাক, মনজুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin