শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

‎পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়ীবাধে তাল গাছের চারা ও বীজ রোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পাইকগাছায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‎খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ৩০ সেপোটম্বর সকাল ১১টায় উপজেলার বোয়ালিয়া কপোতাক্ষ নদের বেড়িবাধের দুই পাশে তাল গাছের চারা ও বীজ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সমাজ সেবক সুকনাথ পাল, রাবেয়া বেগম, কার্তিক বাছাড় প্রমুখ। নদের বেড়িবাধে প্রায় পাঁচ শত তাল গাছের বীজ (আটি) ও চারা রোপন করা হয়।
‎নদীর বেড়িবাঁধে তাল বীজ এবং চারা রোপণ করা একটি অত্যন্ত কার্যকর এবং পরিবেশবান্ধব উদ্যোগ। তালের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত গিয়ে জালের মতো ছড়িয়ে থাকে, যা নদীর বাঁধ ভাঙন রোধে এবং মাটির ক্ষয় ঠেকাতে দারুণ ভূমিকা রাখে। এছাড়া এটি এলাকাকে বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা করে।
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin