শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অ-পপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেছেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা।

ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের অভিযোগ, একটি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও সচিবকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ করা যেতে পারে। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার চালিয়ে সরকারি দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা আরও জানান, পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অপপ্রচারের মাধ্যমে যাতে সরকারি সেবা কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা মহলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা সচিব আফজাল হোসেন ও সাদ্দামসহ সংশ্লিষ্টরা জানান, কিছু দালাল ও সুবিধাবাদী লোকজন কতিপয় ব্যক্তি বিভিন্ন ভাবে আমাদের কাজে বাঁধা সৃষ্টি করছে, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin