শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

চারঘাটে ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চারঘাট পৌরসভা মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের সৌজন্যে বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

জার্সি বিতরণ করেন চারঘাট পৌরসভা মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের পাশাপাশি শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জার্সি বিতরণকালে আসাদুজ্জামান জুয়েল বলেন, তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মাদক তাদের সেই সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তারা তত বেশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, চারঘাটে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতার সুযোগ ও পৃষ্ঠপোষকতা। আমি চাই আমাদের তরুণরা মাদক নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডকে জীবনের অংশ হিসেবে বেছে নিক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ পাল, অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক অমৃত দেবনাথ, শিক্ষক শওকত হোসেন সমাজসেবক সাইদুর রহমান মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভলিবল খেলোয়াড়রা।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin