রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ধামইরহাটে শিশু সুর-ক্ষায় সাংবাদিকদের নিয়ে মত বিনিময়সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শিশু সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়ার প্রোগ্রাম অফিসের আয়োজনে এপি কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাটে এপি ম্যানেজার মানুয়েল হাসদা তার সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রম বিষয়ে মাল্টিমিডিয়ায় সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশ নেন ধামইরহাট প্রেসক্লাবের সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সহ-সভাপতি আবুল বয়ান, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আরাফ, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের সম্পাদক নুর সাইদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, সন্তোষ মিত্র, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস বৈদ্য, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাসদা প্রমুখ। এ সময় সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশিদ, আমজাদ হোসেন, নারী সাংবাদিক মোসা. শাহিনা ইয়াসমিন, মো. বদিউজ্জামান রেজা সহ বিভিন্ন প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ওয়ার্ল্ডকে শিশু সুরক্ষার পাশাপাশি শিশুদের মাদকে ও স্মার্ট ফোনে আসক্তি বিষয়ে ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin