শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

নলছিটিতে যুবদলের মোটরসাইকেল ম-হড়া ও বিক্ষো-ভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী লীগ এবং তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নলছিটি যুবদলের উদ্যোগে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে নলছিটি চায়না মাঠ থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

এরপর শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তার বলেন, ষড়যন্ত্র হয়নি শেষ,সজাগ থাকো বাংলাদেশ। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন, বক্তব্য রাখেন সদস্য সচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহবায়ক রেজওয়ানুল হক, যুগ্ন আহবায়ক নুরুজ্জামান শিমুল, শহর যুবদলের আহ্বায়ক রুস্তম শরিফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin