শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ইউএনও নাঈমা খানের দুরদর্শিতায় প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাঈমা খানের প্রচেষ্টায় বদলে গেছে অফিস পাড়া তথা উপজেলা পরিষদ চত্ত্বর।ইউএনও নাঈমা খান তার মেধা ও কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন এবং পরিচিতি পেয়েছেন সাধারণ মানুষের কাছে। সেবা প্রার্থীদের সঙ্গে ইউএনও’র সৌহার্দপূর্ণ আচরণ সর্ব মহলে প্রসংশিত হয়েছে। তার আন্তরিকতায় ইউএনও অফিসের দৃশ্যপট পাল্টে গেছে গতিশীল হয়েছে কাজ, দুর হয়েছে সেবাপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তি। তিনি যোগদানের পর থেকে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই এই অফিস থেকে কাঙ্খিত সেবা পেতে শুরু করেছেন। অফিস চত্ত্বরে ফুল বাগান ছিমছাম অনেকটা নিরিবিলি পরিবেশ। দালালচক্রের দৌরাত্ব নেই। সেবা প্রার্থীরা আসছেন সরাসরি ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে কাজ সারছেন যথারীতি বিদায় নিচ্ছেন। কোনো হয়রানি বা ভোগান্তি নেই। বেড়েছে সেবার মান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই মাঠ প্রশাসনের কার্যক্রমে সরাসরি তদারকি বাড়িয়েছেন নাঈমা খান। নাগরিক সেবা সহজীকরণ, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিভিন্ন ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে কার্যালয় কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনকে গুরুত্ব দিচ্ছেন ইউএনও। সরকারি বিভিন্ন প্রকল্প ও সেবামূলক কার্যক্রমের বাস্তব অবস্থা জানতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে আসা নাগরিকদের কথা সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় তথ্য সহজে পান এবং অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে।
গণশুনানি ও সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা জানার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনিক সেবাকে আরও সহজ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে এসব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উন্নয়নকাজে মাঠপর্যায়ের নজরদারি বাড়িয়েছেন তিনি। উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন ইউএনও নাঈমা খান। গ্রামীণ সড়ক, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি এবং কাজের মান সম্পর্কে খোঁজ নিয়মিত নিচ্ছেন।এছাড়াও তানোর পৌর প্রশাসক হিসেবে তিনি পৌরসভার প্রতিটি উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করছেন।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। কোনো সমস্যা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলার বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতাভোগীদের সরকারি সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন এবং সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করছেন ইউএনও।
প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। বাল্যবিয়ের খবর পেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে উপজেলা প্রশাসন।নিয়মিত বাজার মনিটরিং,
মাদক, বাল্যবিয়ে, সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারি খাল, জলাশয় ও জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও নজরদারি রয়েছে।
মাঠ প্রশাসনের কার্যক্রমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো দ্রুত প্রশাসনের নজরে আনতে এই যোগাযোগ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের কাছে যাওয়ার ক্ষেত্রে সরাসরি যোগাযোগের সুযোগকে তারা গুরুত্ব দিচ্ছেন। অথচ এমন একজন দায়িত্বশীল, মানবিক ও চৌকস কর্মকর্তাকে নিয়েও একটি গোষ্ঠী মাঝে মধ্যেই নানা অপপ্রচার করছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, সরকারি দায়িত্ব পালনের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে নিয়ম অনুযায়ী সেবা দেওয়া। উপজেলা প্রশাসনের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় বজায় রেখে কাজ করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠ প্রশাসনে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় উপজেলা প্রশাসন কাজ করছে।
স্থানীয় মানুষের প্রত্যাশা, সরকারি সেবার সুফল যেন উপজেলা সদর থেকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও সমানভাবে পৌঁছে। কর্মক্ষেত্রে নিয়মানুবর্তিতা, উদ্ভাবনী ভাবনা এবং দায়িত্বশীল আচরণের কারণে তানোর উপজেলা প্রশাসনের কার্যক্রমে আগের চেয়ে অনেক বেশি গতিশীলতা এসেছে। একজন দক্ষ ও দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনও নাঈমা খানের এসব জনকল্যাণমুখী পদক্ষেপ উপজেলার টেকসই ও ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটিয়ে তুলছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin