শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

তেঁতুলিয়া উপজেলাকে পর্যটননগরীর দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাকে পর্যটননগরী ঘোষণার দাবিতে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এই দিবস পালন করা হয়।

কর্মসূচির শুরুতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলা থেকে কয়েকটি ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে ইকো মহানন্দা কটেজ ইএসডিও তে গিয়ে শেষ হয়। পরে ইএসডিওর ইকো মহানন্দা কটেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, এনসিপি উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দীন আহমে, তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী ও সাধারন সম্পাদক মোবারক হোসেন, বেসরকারি সংস্থা ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার মো. লিটন, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরান, ভ্যানচালক সমিতির সভাপতি মনসুর আলী প্রমূখ।

এছাড়াও দিবসটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, তেঁতুলিয়া কেবল উত্তরের শেষ জনপদ নয় বরং এটি বাংলাদেশের সৌন্দর্যের এক আধার। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ, সমতলের বিস্তৃত সবুজ চা বাগান, স্বচ্ছতোয়া মহানন্দা নদী আর শতবর্ষী ঐতিহাসিক নিদর্শনগুলো তেঁতুলিয়াকে পর্যটনের এক অনন্য গন্তব্যে পরিণত করেছে।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের বিপুল সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও প্রচারণার অভাবে তা পূর্ণতা পাচ্ছে না। বিশেষ করে বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর এবং জিরো পয়েন্টকে কেন্দ্র করে এখানে আন্তঃদেশীয় পর্যটনের সুযোগ রয়েছে, পরিকল্পিত উন্নয়ন হলে এই খাত থেকে বিপুল কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব।

আলোচনা সভা থেকে সর্বসম্মতিক্রমে তেঁতুলিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘পর্যটননগরী’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। এ লক্ষ্যে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান উদ্যোক্তারা।

মুহম্মদ তরিকুল ইসলাাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin